ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

গোয়ালন্দে কৃষি কার্ড বিতরন করলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

ads

রাজবাড়ীর গোয়ালন্দে বহুল কাঙ্খিত কৃষি কার্ড বিতরনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা  ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার সকালে টাঙ্গাইল হতে সারাদেশের ১০ টি জেলার ১১টি উপজেলায় একযোগে এ কর্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  ১১ টি উপজেলার মধ্যে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনা পঁচা ব্লকের ১০৩৬ জন কৃষককে নির্বাচিত করে উপজেলা প্রশাসন। 


এরমধ্যে ১১৫ জন কৃষক-কৃষানীর হাতে মঙ্গলবার দুপুরে উপজেলা কমপ্লেক্স চত্ত্বর হতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ কার্ড এ বিভিন্ন জাতের গাছের চারা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, পুলিশ সুপার মনজুর মোর্শেদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক মিজ আফরোজা পারভীন। 


অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হাসান। 

ads
ads
ads

Our Facebook Page